ফেসবুকে পাল্টে গেল সবার ই-মেইল (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ফেসবুকে সবার ই-মেইল ঠিকানা পাল্টে গেছে। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় যে ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছিল, তা পাল্টে ফেসবুক এখন নিজস্ব মেইল ঠিকানা যুক্ত করে দিয়েছে। ফেসবুক টাইম লাইনের অ্যাবাউট অংশে মেইল ঠিকানার অংশে জিমেইল ডটকম বা ইয়াহু ডটকমের পরিবর্তে ফেসবুক ডটকম বসিয়েছে প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, ২০১০ সালে ফেসবুক নিজস্ব মেইল সেবা চালু করেছিল। কিন্তু ২৬ জুন সব ফেসবুক ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা হিসেবে বিনা অনুমতিতে পরিবর্তন করে ফেলেছে প্রতিষ্ঠানটি। তবে ফেসবুকের এই ই-মেইলটির পরিবর্তন করে নেওয়ার সহজ পথ খোলা রেখেছে। ‘এডিট’ অংশে ক্লিক করে সহজেই ই-মেইল ঠিকানা ঠিক করে নেওয়া যাবে।