ফেসবুকে পেজ খুলেছে ভারতের অর্থ মন্ত্রণালয়
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব পেজ অহরহই চোখে পড়ে। সেসব পেজের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের বিপণনের ব্যাপারটি সমাধা করে থাকে। তবে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ফেসবুকের মাধ্যমে জনগণের সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছে ভারতের অর্থ মন্ত্রণালয়। সে লক্ষ্যে আলাদা একটি পেজও খুলেছে তারা।ফেসবুকের এই পেজে যুক্ত হলে ভারতের যেকোনো লোক তাদের অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক শক্তি ভারতের বার্ষিক বাজেট প্রায় এক লাখ কোটি ডলার। বিশ্বে ফেসবুকের ব্যবহারকারী ৭৫ কোটিরও বেশি। এর মধ্যে শুধু ভারতেরই আড়াই কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে।ফেসবুকে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের সেই পেজে অনুরোধ বার্তায় বলা হয়েছে, ‘এই পেজে যুক্ত হয়ে আপনি ভারতের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। এটি শুধু নতুন প্রজন্মের চাহিদা নয়, এর মাধ্যমে মানুষ এই মন্ত্রণালয়ের বিভিন্ন সেবাও গ্রহণ করতে পারবে।’ফেসবুকের এই পেজে ভারতের অর্থ মন্ত্রণালয় ক্ষুদ্র বার্তাসেবা ও আরএসএস ফিডের সুবিধা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানের সর্বশেষ ছবিগুলোও দেখতে পারবে। টাইমস অব ইন্ডিয়া।