ফেসবুকে প্রতিদিন মুঠোফোন জেতার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে প্রথম আলোর ফেসবুক ফ্যানপেজে (www.fb.com/DailyProthomAlo) বিশেষ গেম অ্যাপ চালু করা হয়েছে৷ খোঁজ দ্য বল নামের এই গেমভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিন একটি করে মুঠোফোন জেতার সুযোগ থাকছে। বল খোঁজার এই প্রতিযোগিতায় প্রতিদিনের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী হবেন। প্রতিবার খেলার পর অংশগ্রহণকারীকে তাঁর অর্জিত পয়েন্ট জানিয়ে দেওয়া হবে। দেখা যাবে ওই দিনের শীর্ষ পয়েন্ট তালিকাও৷ গেমটিতে সরাসরি যেতে: (http://bit.ly/TYpKy5)৷