ফেসবুকে প্রথম আলো জবসের ১০ লাখ লাইক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবসের ফেসবুক ফ্যান পেজের লাইকসংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আজ ১৬ জুন এই ফ্যান পেজে ( https://www.facebook.com/jobspalo ) ১০ লাখ লাইক পূর্ণ হয়।
চাকরির বিভিন্ন তথ্যের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণবিষয়ক তথ্য পাওয়া যায় প্রথম আলো জবসের এই পেজটিতে। এ পাতায় প্রকাশিত তথ্যগুলো নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। এ ছাড়া প্রথম আলো জবসের বিভিন্ন আয়োজনের তথ্য থাকে এতে। আজ বিকাল পাঁচটা পর্যন্ত এই পেজে লাইক সংখ্যা ছিল ১০ লাখ দুই হাজার ৭২৬। ১০ লাখ লাইক পূর্ণ হওয়ায় ফেসবুক ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়েছে দেশের অন্যতম অনলাইন ক্যারিয়ার বিষয়ক পোর্টাল কর্তৃপক্ষ।
শুধু ফেসবুক নয়, টুইটারেও আছে প্রথম আলো জবস। জবসের ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/jobspalo আর টুইটার পেজের ঠিকানা https://twitter.com/prothomalojobs