ফেসবুকে ব্যবহার করা যাবে ছদ্মনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে ব্যবহার করা যাবে ছদ্মনাম
ফেসবুকে ব্যবহার করা যাবে ছদ্মনাম

নানা বিতর্ক শেষে ফেসবুকে বাস্তব নাম ও ছদ্মনাম ব্যবহারের ব্যাপারে নিজেদের মতামত জানিয়েছে। এর ফলে এখন চাইলে যেকোনো ব্যবহারকারী সামাজিক যোগাযোগের এ জনপ্রিয় সাইটে নিজের পছন্দসই নাম দিতে পারবেন। এর আগে মূল নাম ছাড়া ছদ্মনাম ব্যবহার করার সুযোগ ছিল না ফেসবুকে। সম্প্রতি ‘ড্রাগ কুইন’ নামের একদল সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় ফেসবুক।
এর আগে ফেসবুক প্রোফাইলে বাস্তব জীবনে ব্যবহৃত নাম ব্যবহারের আহ্বান জানিয়ে নতুন নীতি ঘোষণা করে ফেসবুক কর্তৃপক্ষ। এ নীতিমালা অনুযায়ী ফেসবুকে থাকা ড্রাগ কুইন নামের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ শুরু হয় অনলাইন দুনিয়ায়। প্রতিবাদের অংশ হিসেবে প্রায় দুই হাজারের বেশি স্বাক্ষরসহ একটি পিটিশনও জমা দেওয়া হয়। ফেসবুকে পাশাপাশি অন্যান্যা সামাজিক যোগাযোগের সাইটে বিশেষ হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করা হয় এবং এতে যুক্ত হন শীর্ষ অনেক শিল্পী, অভিনেত্রীসহ অনেকে। আর এর ফলেই নিজেদের নীতি পরিবর্তন করে ফেসবুক এবং ছদ্মনাম ব্যবহার করা যাবে বলে জানানো হয়। ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স জানান, এখন থেকে চাইলে যেকোনো ফেসবুক ব্যবহারকারী নিজের সঠিক নামের পাশাপাশি ছদ্মনামেও ফেসবুক ব্যবহার করতে পারবেন। এর আগে মূল নাম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা নিয়েও ছিল সমালোচনা। বিজ্ঞাপনের বিষয়ে সঠিক নাম যেমন খুবই কাজের, তেমনি প্রকৃত নাম ব্যবহার করে ব্যবহারকারীদের বাস্তব জীবনের তথ্য জানাটাও সহজ বিধায় এমন নীতিমালা বলে অভিযোগ করেছেন অনেকেই।
—ম্যাশএবল ও সিএসমনিটর অবলম্বনে কাজী আলম