ফেসবুকে ব্রিটিশ রাজপরিবার
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে যুক্ত হলো ব্রিটিশ রাজপরিবার। বাকিংহাম প্রাসাদ সূত্র জানায়, এটা কোনো ব্যক্তিগত প্রোফাইল পেজ নয়। ফেসবুকে রাজপরিবারের হোম পেজে রানি দ্বিতীয় এলিজাবেথ, তাঁর দুই ছেলে প্রিন্স চার্লস, প্রিন্স অ্যান্ড্রুসহ অন্য সদস্যদের ছবি, ভিডিও এবং নানা ধরনের খবর থাকবে। এ ছাড়া রাজপরিবারের নানা অনুষ্ঠানের ও আদালতের বিভিন্ন নির্দেশের খবর পাওয়া যাবে এই পেজে। যুক্তরাজ্যের তল্লাশিযোগ্য একটি মানচিত্রও রয়েছে এই পেজে। পেজটি আজ সকাল থেকে ফেসবুকে চালু হবে।রাজপরিবার ফেসবুকের ব্যবহারকারী হলেও তাদের ওয়েবসাইটে অন্যদের পোক করার অনুমতি দেওয়া হয়নি। এতে করে যুক্তরাজ্যের সাধারণ জনগণ হতাশ হয়েছে। তবে তাদের আশা, খুব শিগগিরই তারা পোক করতে পারবে। সাধারণ মানুষ এখন শুধু এ পেজটি পছন্দ (লাইক) করতে ব্রিটিশ রাজপরিবার এর আগে ২০০৯ সালে টুইটারের গ্রাহক হয়। ২০০৭ সালে ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট ইউটিউবে একটি চ্যানেল খোলে। ছবি আদান-প্রদান করার সাইট ফ্লিকরেও রাজপরিবারের নিজস্ব ফটোস্ট্রিম রয়েছে। বাকিংহাম প্রসাদ সূত্র জানায়, নতুন কোনো প্রযুক্তি এলেই তার প্রতি আগ্রহী হয়ে ওঠেন রানি এলিজাবেথ। তাঁর একটি ব্ল্যাকবেরি ও আইপড আছে এবং তিনি এগুলো নিয়মিত ব্যবহার করেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান