ফেসবুকে ভিডিও চ্যাটিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই একটি গুজব ছড়িয়েছিল যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক স্কাইপের সঙ্গে অংশীদারি ভিত্তিতে ভিডিও চ্যাট সুবিধা সংযুক্ত করবে। আর এ গুজবকে বাস্তবে রূপ দিতেই হয়তো এবার উঠেপড়ে লেগেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, আসছে সপ্তাহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের এ ওয়েবসাইটে যুক্ত হতে যাচ্ছে দারুণ একটি ফিচার। নিশ্চিত করে না বললেও জাকারবার্গের এ মন্তব্যে অনেকেই ধারণা করছেন, ফেসবুকে এবার ভিডিও কলিং সেবা যুক্ত হতে যাচ্ছে। ফেসবুক ব্যবহারকরীরা ফেসবুক ব্যবহার করে এখন শুধু বার্তার মাধ্যমে একজন অন্য জনের সঙ্গে চ্যাট করার সুবিধা পাচ্ছেন। কিন্তু প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা উভয় পক্ষই স্কাইপে ভিডিও চ্যাট ফেসবুকে যুক্ত করার জন্য সম্মত হয়েছে। এর ফলে এখন থেকে চ্যাটিংয়ের পাশাপাশি একজন অন্যজনকে দেখতেও পারবেন।গোটা বিশ্বে এখন সক্রিয় স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি। আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি। জানা গেছে, ফেসবুক ও মাইক্রোসফট যৌথভাবে গত মে মাসে সাড়ে আট বিলিয়ন ডলারে স্কাইপ কিনে নিয়েছে।গত বুধবার সিয়াটল শহরে ফেসবুকের কার্যালয় পরিদর্শনে এসে জাকারবার্গ বলেছেন, শিগগির ফেসবুকে চমক দেওয়া সেবাটি যুক্ত হতে যাচ্ছে। —ওয়েবসাইট অবলম্বনে আবু হেনা