ফেসবুকে মঠবাড়িয়া থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জনসাধারণের সুবিধার্থে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইটটি ফেসবুকে মঠবাড়িয়া থানার ফ্যানপেজ খোলা হয়েছে। www.facebook.com/mathbariapolice ঠিকানার এ পেজে থানা ও পুলিশের হালনাগাদ তথ্য পাওয়া যাবে। পেজটিতে মঠবাড়িয়া থানায় কর্মরত কর্মকর্তাদের পরিচিতি, কর্ম এলাকা ও জরুরি ফোন নম্বরসহ দরকারি তথ্য যোগ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, আগামী দিনে আইনসংক্রান্ত বাছাই করা প্রশ্নের উত্তর ও সমাধান এ পেজে রাখা হবে। পেজটি লাইক দিতে অনুরোধ করেছেন তিনি। —মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি