ফেসবুকে মনের ভাব দ্রুত ছড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

ক্ষোভ, রাগ, অভিমান, বিদ্রোহ সবকিছুই দ্রুত ছড়ায় ফেসবুকে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া, ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে ফেসবুকের যৌথ এক গবেষণায় দেখা গেছে, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে মুড বা মনের অবস্থার বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

এই গবেষণা করতে কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন গবেষকেরা। বৃষ্টিস্নাত দিনে মানুষের মর্জি কেমন থাকে এবং তার প্রভাব নিয়ে গবেষণা করেন তাঁরা। একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত এ নিবন্ধ।

গবেষকেরা দাবি করেছেন, কোনো এক বিশেষ এলাকার মানুষ কেমন অনুভব করছে এবং তা নিয়ে কী বলছে, তা দ্রুতই একই দিনে অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।ফেসবুকে ইতিবাচক বিষয়গুলো দ্রুত ছড়ায়

দীর্ঘদিন ধরেই গবেষকেরা বলে আসছেন যে মুখোমুখি সাক্ষাতে আবেগ বেশি থাকে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু এখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে আবেগ ছড়িয়ে পড়ার বিষয়টিও গবেষকদের নজরে এসেছে।

গবেষকেরা দাবি করেছেন, ফেসবুক পোস্টের ক্ষেত্রে ইতিবাচক পোস্টগুলো মানুষের মধ্যে বেশি প্রভাব ফেলে।