ফেসবুকে মেরিল-প্রথম আলো পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর অফিশিয়াল ফেসবুক পেজ খোলা হয়েছে। এ পেজে থাকছে মেরিল-প্রথম আলো পুরস্কারের বিভিন্ন তথ্য। ভোট প্রদানসংক্রান্ত যাবতীয় তথ্যের পাশাপাশি থাকবে মজার আয়োজন। আয়োজক সূত্রে জানা যায়, এ পেজে প্রতিদিন বিভিন্ন জরিপে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ থাকবে। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দেখার সুযোগসহ নানা আকর্ষণীয় পুরস্কার জেতা যাবে এ পেজ থেকে। এ ছাড়া থাকছে বিগত বছরের অনুষ্ঠানগুলোর নানা তথ্য এবং ছবি। পেজটির ঠিকানা: www.facebook.com/Meril.ProthomAlo। —নিজস্ব প্রতিবেদক