ফেসবুকে যুক্ত হলো ই-কমার্স অ্যাপ কার্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগা-যোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার যুক্ত হলো জনপ্রিয় ই-কমার্স প্রোগ্রাম (অ্যাপস) কার্মা (www.getkarma.com)। সম্প্রতি কার্মার ব্লগ সাইট থেকে এ তথ্য জানা গেছে। অতি সম্প্রতি পাবলিক কোম্পানি হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি নতুন এ প্রতিষ্ঠানকে নিজেদের মধ্যে নিয়ে নিল ফেসবুক। স্মার্টফোনের মাধ্যমে সহজে উপহার ক্রয়ের জনপ্রিয় অ্যাপস কার্মা অ্যাপটি ফেসবুকে ব্যবহারকারীর পোস্টের ওপর নজর রাখে এবং উপহার পাঠাতে পারেন এমন বিশেষ ঘটনা বা দিনকে মনে করিয়ে দিতে সাহায্য করতে পারে। ২০১১ সালে চালু হওয়া অ্যাপসটি বেশ জনপ্রিয়তা পায়। তাই ফেসবুকের প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে নেয়।কার্মার ব্যবহারকারীরা অ্যাপসটি ব্যবহার করে অনলাইনে থাকা উপহার তালিকা থেকে নানা ধরনের উপহার পছন্দ করতে পারবেন। আর যাঁকে পাঠাতে চান সে উপহারের প্রাপকও একটি বার্তার মাধ্যমে উপহার সম্পর্কে জানতে পারবেন। এ ক্ষেত্রে উপহার প্রাপক ইচ্ছে করলে উপহারটিও পরিবর্তন করতে পারবেন! পরবর্তী সময়ে ঠিকানা দিলে কয়েক দিনের মধ্যেই উপহারটি পাবেন উপহারের প্রাপক।গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের গবেষক রায় ভাল্টেস বলেন, ফেসবুকের এ উদ্যোগ আরও বেশি মোবাইলভিত্তিক ব্যবহারকারীদের সুবিধা দেওয়া। কার্মা পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুরোপুরি এসএমএসভিত্তিক এ অ্যাপসটি পরিচালিত হয়। ধীরে ধীরে মোবাইলভিত্তিক নানা সুবিধা যোগ দেওয়ার দিকে নজর দেওয়া ফেসবুক এর আগে বেশ কিছু মোবাইলভিত্তিক অ্যাপস কিনেছিল। এ ছাড়া ডেস্কটপ অপেক্ষা মোবাইলে ফেসবুকের গ্রাহকও বাড়ছে। তাই এ অ্যাপসের ব্যাপারে আগ্রহী হয় ফেসবুক। —কম্পিউটার ওয়ার্ল্ড ও কার্মা ব্লগ অবলম্বনে কাজী আশফাক আলম