ফেসবুকে যুদ্ধ যুদ্ধ খেলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার আসছে যুদ্ধ ও অ্যাকশননির্ভর গেমস। গতানুগতিক সামাজিক গেমগুলোর পাশাপাশি এসব গেমের গতি এবং গ্রাফিকস হবে উন্নত। এর ফলে অনলাইনে গেম খেলার বিষয়টি দারুণ এক মাত্রা পাবে বলে ধারণা নির্মাতাদের। তবে ফেসবুকের এ পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। তাদের মতে, অ্যাকশননির্ভর গেমগুলো খুব একটা ইতিবাচক হবে না। এ ধরনের গেমের বিষয়বস্তু বিবেচনা করতে আলোচনাও করেছেন মার্কিন উচ্চপদস্থ কর্তারা। ফেসবুক জানিয়েছে, এ গেমগুলো ১৮ থেকে ৩০ বছর বয়সীদের জন্য। এর আগে গত বছরে ফেসবুক পরীক্ষামূলকভাবে বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর গেমস ‘ক্রোনোব্লেড’ চালু করে। ফেসবুক মনে করছে, নতুন গেমগুলো ফেসবুকে খেলতে পেরে ব্যবহারকারীরা যেমন হতবাক হবেন, তেমনি দারুণ অভিজ্ঞতাও পাবেন। ফেসবুকে প্রচলিত গেমের পাশাপাশি ফার্স্ট।—এএফপি