ফেসবুকে শচীন, ১ ঘণ্টায় ৪ লাখ ভক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে যোগ দিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। আজ ১০ সেপ্টেম্বর সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে একটি ফ্যান পেজ খোলার ঘণ্টাখানেকের মধ্যেই তাঁর পেজটির লাইক সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়। আজ সন্ধ্যা পর্যন্ত পেজটির লাইক সংখ্যা সোয়া চার লাখ ছাড়িয়ে গেছে।শচীন টেন্ডুলকারের এ ফেসবুক ফ্যান পেজটি পরিচালনা করছে সেভেনথ্রিরকার্স টেলিকমিউনিকেশন নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান।ফেসবুকে যোগ দেওয়ার পর ওয়াল পোস্টে এক ভিডিও বার্তায় জানানো হয়েছে, `বন্ধুরা, আপনাদের সবাইকে ফেসবুক পরিবারে স্বাগত জানাচ্ছি। ছোটবেলা থেকেই ভারতের হয়ে ক্রিকেট খেলাটা আমার স্বপ্ন ছিল। তাছাড়া ভারতের হয়ে বিশ্বকাপ জেতায় দীর্ঘ ২২ বছর পর আমার আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে। আপনাদের সমর্থন না পেলে এটি কখনোই সম্ভব হতো না। সব সময় আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে শেয়ার করব।'শচীনের ফেসবুক ফ্যান পেজটিতে তাঁর জীবনের বিশেষ কিছু মুহূর্তের ছবি যুক্ত করা হয়েছে।শচীন টেন্ডুলকারের ফেসবুক পেজটির ঠিকানা- https://www.facebook.com/SachinTendulkarউলে্লখ্য, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারী হিসেবে ফেসবুক ছাড়া টুইটারেও শচীনের অ্যাকাউন্ট রয়েছে। ২০১০ সালে টুইটারে যোগ দিয়েছিলেন তিনি। টুইটারে শচীনের ফলোয়ার সংখ্যা ২৬ লাখ ৮০ হাজারেরও বেশি।