ফেসবুকে শব্দ সংকেত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক নোটিফিকেশন দেখানোর পাশাপাশি শব্দ শোনানোর ব্যবস্থা যুক্ত করছে কর্তৃপক্ষ। ফেসবুকে নতুন ফিচার হিসেবে যুক্ত হতে পারে শব্দের মাধ্যমে নোটিফিকেশন জানানোর পদ্ধতিটি। এ পদ্ধতিটি বর্তমানে পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।নতুন এ পদ্ধতিতে ফেসবুকের কেউ বার্তা পাঠালে, টাইম লাইনে কিছু লিখলে বা কোনো আমন্ত্রণ নোটিফিকেশন আকারে এলে একটি শব্দ হবে। ফেসবুকের একজন মুখপাত্র শব্দ পরীক্ষার বিষয়টি স্বীকার করেছেন। ফেসবুকের এক মুখপাত্রের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, শব্দ শোনার এ ব্যবস্থা অ্যাকাউন্ট সেটিংস পেজ থেকে নিয়ন্ত্রণ করা যাবে। সীমিত আকারে এ পদ্ধতিটির প্রয়োগ শুরু হয়েছে। একজন ব্যবহারকারী অবশ্য ফেসবুকের নতুন এ শব্দ করে নোটিফিকেশন জানানোর পদ্ধতিটির বিপক্ষেই তাঁর মত দিয়েছেন।