ফেসবুকে সবচেয়ে বেশি বেতন শেরিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে সবচেয়ে বেশি বেতন পান চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ। পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি ফেসবুক তাদের খরচের তথ্য দিয়েছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম টিওআই। সে তালিকায় শেরিল স্যান্ডবার্গের নামই বেশি বেতনের নির্বাহী হিসেবে দেখানো হয়েছে। ২০১১ সালে ফেসবুক থেকে বেতন হিসেবে শেরিল পেয়েছেন তিন কোটি ৯০ লাখ ডলার।২০১১ সালে শেরিল স্যান্ডবার্গের মোট আয়ের মধ্যে রয়েছে মূল বেতন, বোনাস এবং সাড়ে তিন কোটি ডলার মূল্যের শেয়ার। ফেসবুকে তাঁর মোট শেয়ার ০.১ শতাংশ। তবে তা ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গের তুলনায় নগণ্যই বলা চলে। ফেসবুকে সবচেয়ে বেশি শেয়ার সিইও মার্ক জাকারবার্গের। তাঁর শেয়ার ২৮.৪ শতাংশ, যার অর্থ হলো এবার ফোর্বসের তালিকায় বিশ্বের সেরা ১০ জন ধনীর তালিকায় চলে যেতে পারে জাকারবার্গের নাম।ফেসবুক থেকে জাকারবার্গ বেতন পান চার লাখ ৮৩ হাজার ৩৩৩ ডলার। অবশ্য ২০১১ সালে বেতন নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে রয়েছে তাঁর ব্যক্তিগত প্লেনের খরচও। প্লেনের পেছনে ২০১১ সালে তিনি খরচ করেছেন সাত লাখ ডলার। আর আর্থিক পরিকল্পনায় ব্যয় করেছেন এক লাখ ডলার। অবশ্য ২০১৩ সাল থেকে বার্ষিক এক ডলার প্রতীকী বেতন নেওয়ার কথা জানিয়েছেন জাকারবার্গ।