ফেসবুকে সম্পর্ক ভাঙা-গড়ার গানের তালিকা
ফেসবুকের ‘স্পটিফাই’ মিউজিক সার্ভিস ব্যবহারকারী প্রেমে পড়ার সময় বা সম্পর্ক ভেঙে গেলে কী ধরনের গান শোনেন? ফেসবুকের তথ্য সংগ্রহকারী একটি দল এ বছরের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সেসব গানের একটি তালিকা তৈরি করেছে। ফেসবুক ব্যবহারকারী প্রেমে পড়লে বা সম্পর্ক ভাঙলে যে ধরনের গান শোনেন তার একটি তালিকা তাঁদের ফেসবুক পেজে দিয়েছেন দলটির সদস্য জোনাথন চ্যাং। প্রায় ৮৫ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রতিদিন সম্পর্ক ভাঙা-গড়া চলছে। তারা যখন যে মেজাজে থাকে তখন সে ধরনের গান শোনে। ডিজিটাল মিউজিক সার্ভিস ‘স্পটিফাই’ অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে গানগুলো শোনেন সে গানগুলোর শীর্ষ পাঁচটি হচ্ছে: প্রেমে পড়ার সময় শোনা গান— ১. ডোন্ট ওয়ানা গো হোম—জেসন দারোলো ২. লাভ অন টপ—বিয়ন্সি৩. হাউ টু লাভ—লিল ওয়ানি৪. জাস্ট দ্য ওয়ে ইউ আর—ব্রুনো মার্স৫. গুড ফিলিং—ফ্লো রিডাসম্পর্ক ভাঙলে শোনা গান—১. দ্য কেভ—মামফোর্ড অ্যান্ড সন্স২. ক্রু লাভ—ড্রেক৩. অল অব দ্য লাইটস—কেনি ওয়েস্ট৪. রোলিং ইন দ্য ডিপ—অ্যাডেলে৫. টেক কেয়ার—ড্রেক