প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ভাগাভাগি বা শেয়ার করার জন্য অনেকে সাধারণত বিভিন্ন হোস্টিং সাইটে ফাইল রাখি (আপলোড)। সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক থেকেও ইচ্ছে করলে আপনি যেকোনো ফাইল সরাসরি আপলোড করে শেয়ার করতে পারেন। এ জন্য প্রথমে ফেসবুকে ঢুকুন। এরপর http://apps.facebook.com/sendfiles ঠিকানা থেকে ‘সেন্ড ফাইল’ নামের প্রোগ্রামটি আপনার প্রোফাইলে যোগ করে নিন। এরপর এই প্রোগ্রামের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করুন (সর্বোচ্চ ১০০ মেগাবাইটের ফাইল রাখা যাবে)। যেসব বন্ধুর সঙ্গে ফাইলটি শেয়ার করবেন, Friend picker অপশন থেকে তাঁদের নাম নির্বাচন করুন। এরপর Send file অপশনে ক্লিক করলেই ফাইলটি ফেসবুকে সরাসরি আপলোড হয়ে যাবে, যার ফলে ফাইলটি ফেসবুক থেকেই সরাসরি নামানো যাবে (ডাউনলোড)। —খালেদ মাহমুদ খান