ফেসবুকে স্মার্টফোন জেতার প্রতিযোগিতা
গ্যালাক্সি এস ডুয়োস স্মার্টফোনটির প্রচারণা উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতার বিজয়ী প্রত্যেকে পাবেন একটি গ্যালাক্সি এস ডুয়োস স্মার্টফোন।ফোনটি জেতার জন্য গ্রাহকদের যেতে হবে- www.facebook.com/samsungmobilebangladesh এই ফ্যান পেজটিতে এবং নির্দিষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। প্রত্যেক প্রতিযোগী কয়েকটি চিত্রভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবমিলিয়ে সময় পাবেন ৪৫ সেকেন্ড। এরপর একই সময়ে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। জেতার সুযোগ আরো বাড়ানোর জন্য ফেসবুক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাতে পারবেন প্রতিযোগীরা। ফেসবুক বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্যও প্রতিযোগিতায় নির্দিষ্ট পয়েন্ট থাকবে। এ প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি সুযোগ পাবেন খেলার। তিনটি সুযোগের মধ্যে প্রতিযোগীর সর্বোচ্চ নম্বরটি গ্রহণ করা হবে। খেলায় প্রাপ্ত নম্বর এবং আমন্ত্রিত বন্ধুদের সংখ্যার উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচিত হবে।১২ নভেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।