ফেসবুকে ৮ আগস্ট থেকে টাইমলাইন বাধ্যতামূলক (ভিডিও)
‘টাইমলাইন’ ফিচারটি ৮ আগস্ট বুধবার থেকে বাধ্যতামূলক করছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ। ২০১১ সালের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন ফিচার হিসেবে ‘টাইমলাইন’ চালু করেছিল বিশ্বের সর্ববৃহত্ সামাজিক যোগাযোগের এই সাইটটি। এক খবরে জানিয়েছে টেলিগ্রাফ।‘টাইমলাইন’ ফিচার প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ‘এ ফিচারটি ব্যবহারকারীর পুরো জীবনের চিত্রকে একটি পাতায় উপস্থাপন করে। যেন তা শুরু থেকে শেষ একটি গল্পের মত’। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে যোগ দেয়ার সময় থেকে পরবর্তী সব কার্যকলাপ সময়ের ধারাবাহিকতায় দেখতে পান। সব ব্যবহারকারী অবশ্য টাইমলাইনকে মেনে নিতে পারছে না। অনেকেই এ ফিচারটি বাধ্যতামূলক করায় ফেসবুকের ওপর বিরক্ত। অবশ্য ফেসবুক টাইমলাইন বাধ্যতামূলকভাবে পরিবর্তন করে দেওয়ার আগে প্রিভিউ দেখে নেওয়ার সুযোগ দিচ্ছে ব্যবহারকারীদের। বর্তমানে সাড়ে ৯৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক হিসেবে এটা বড় ধরনের একটা পরিবর্তন।