ফেসবুকে ‘ওয়ান্ট’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ‘ওয়ান্ট’ শব্দটির বাংলা ‘চাওয়া’। ফেসবুকে কোনো কিছু পছন্দ হলে এতদিন যেমন ‘লাইক’ করা যেত, এবারে তেমনি কোনো পণ্যর বিষয়ে আগ্রহ থাকলে সম্ভবত তা ‘ওয়ান্ট’ করার সুবিধা যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ‘ওয়ান্ট’ নামের নতুন একটি বাটন যুক্ত করতে পারে। সম্প্রতি ফেসবুক ডেভেলপার টম ওয়াডিংটন ফেসবুকের কোড ঘেঁটে এ তথ্য বের করেছেন। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে গুজব ‘ওয়ান্ট’ নামের ফেসবুক বাটন চালু বিষয়ে গুজব ছড়ালেও ফেসবুকের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেসবুক নতুন অনেক কিছু নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে, এ মুহুর্তে ফেসবুক কর্তৃপক্ষের হাতে নতুন কিছু ঘোষণা দেওয়ার মত নেই।’এদিকে, প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ‘ফেসবুক অবশ্যই ওয়ান্ট’ বাটনটি আনবে। কারণ, এই বাটনটি ফেসবুকের ব্যবসা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন পণ্যের ভোক্তা বাড়াবে। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন নিয়ে ফেসবুকে ঘাঁটি গাড়তে চাইবে বিভিন্ন প্রতিষ্ঠান। কে, কি ওয়ান্ট করছে বা চাইছে এই বাটনটির ব্যবহার তা বলে দেবে। এ সুযোগ বাগিয়ে নিতেই ‘ওয়ান্ট’ বাটনটি নিয়ে কাজ করছে ফেসবুক।’