ফেসবুকে ‘গ্রাফ’ সার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ‘গ্রাফ’ নামে একটি সার্চ ফিচার আনার ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ। গতকাল মঙ্গলবার ফেসবুকের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ‘গ্রাফ সার্চ’ চালুর ঘোষণা দিয়েছেন তিনি। এ গ্রাফ সার্চ ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের মধ্যে বিভিন্ন ব্যক্তি ও স্থান বিষয়ক তথ্য জানতে পারবেন। বর্তমানে এ সার্চ ফিচারটির বেটা সংস্করণ চালু হয়েছে।দীর্ঘদিন ধরেই ফেসবুক সার্চ বা তথ্য খোঁজার বিষয়টি অসম্পূর্ণ রয়েছে বলে সমালোচনামুখর ছিলেন প্রযুক্তি বিষয়ক বিশ্লেষকেরা। ফেসবুকে গ্রাফ সার্চ চালু করে বিশ্লেষকেদের আস্থা ফিরিয়ে আনার কাজে নেমেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।প্রসঙ্গত, পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ফেসবুকের যাত্রা শুরুর পর এই প্রথম ফেসবুকের আনুষ্ঠানিক কোনো ফিচারের ঘোষণা এল। গ্রাফ প্রসঙ্গে জাকারবার্গের ভাষ্য, ফেসবুকের বন্ধুদের বিভিন্ন তথ্যের খোঁজ করতে ও নির্দিষ্ট বন্ধুকে সহজে খুঁজে পেতে গ্রাফ ফিচারটি কাজে লাগবে।