ফেসবুকে 'হ্যাক'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ‘হ্যাক’ উন্মুক্ত করেছে ফেসবুক। ফেসবুকের প্রকৌশলীরা জানিয়েছেন, ১২০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের সাইটটির কোডবেজ ‘হ্যাক’ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। সাইটটির জন্য অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ‘হ্যাক’ ল্যাঙ্গুয়েজকেই ঘোষণাও দিয়েছে তারা।
পিএইচপি ল্যাঙ্গুয়েজকে নিজেদের মতো করে কাস্টোমাইজ করে এবং আরও উন্নত করে ‘হ্যাক’ তৈরি করেছে ফেসবুকের প্রকৌশলীরা। ২০ মার্চ ‘হ্যাক’ তৈরির বিষয়টি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত অবশ্য ফেসবুক সাইটে এই আপডেট প্রকাশ করেনি তবে বেটা সংস্করণটি এখন উন্মুক্ত করেছে http://hacklang.org/ সাইটে।