ফেসবুকের আরও ইভেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পানি না ছুঁয়েই মাছ ধরার ধৃষ্টতার প্রতিবাদস্বরূপ দেশের সব কটি অ্যাকুরিয়ামে মাছবন্ধন।
 কর্মহীনতা উদ্যাপনে আকাইম্মা গ্রুপের খই ভাজা উৎসব।
 পান থেকে চুন খসার প্রতিবাদে পানের বরজে চুনকাম কর্মসূচি।
 উঠোন বাঁকা হওয়ার প্রতিবাদে নাচের দল ‘ডিস্কু ড্যান্সার’-এর ড্যান্স ডিরেক্টর খলিলের উঠোনে আমরণ অনশন।
 ন্যাড়া বেলতলায় যাওয়ার অপরাধে প্রতিবাদস্বরূপ ন্যাড়ার শাস্তির দাবিতে বেলতলায় বেল পাড়া কর্মসূচি
 তিলকে তাল করার কারচুপির প্রতিবাদে তালতলায় বিক্ষোভ মিছিল ও গণতিলের খাজা ভক্ষণ।