ফেসবুকের ই-মেইল নোটিফিকেশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ই-মেইল ঠিকানা ব্যবহার করে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন, সেই ই-মেইলের ইনবক্স নিশ্চয়ই ফেসবুকের অনেক খবরে (নোটিফিকেশন) ভরে থাকে সব সময়! আপনি চাইলে এটি বন্ধ করতে পারেন। নিয়ন্ত্রণও করতে পারেন। এ জন্য প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। এবার ওপরে ডান পাশে ‘Account’-এ ক্লিক করে ‘Account Settings’-এ ক্লিক করুন। এবার যে পেজটি আসবে, সেখানে সাজানো লেবেলগুলো থেকে ‘Notifications’ নির্বাচন করুন। এবার নতুন যে পেইজ আসবে, সেখান থেকে আপনি পছন্দ করুন কোন কোন নোটিফিকেশন আপনি চান। সেগুলো নির্বাচন করে বাকিগুলোর টিক চিহ্ন তুলে দিন। আর যদি কোনো প্রকার নোটিফিকেশনই না চান, তবে সব অপশনেরই টিক চিহ্ন তুলে দিন। এবার পেজের সবার নিচে ‘Save Changes’-এ ক্লিক করুন। —ফয়জুল ইসলাম