ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের ১০০ কোটি ব্যবহারকারীকে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন দেশে চালু হচ্ছে ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প। এ প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ফেসবুক ১০ মে বাংলাদেশেও চালু করেছে প্রকল্পটি। বাংলাদেশসহ ১১টি দেশে বর্তমানে চালু হয়েছে প্রকল্পটি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার দেশ মালাউইতে চালু হয়েছে প্রকল্পটি। এ উপলক্ষে এক স্ট্যাটাসে ইন্টারনেট ডট ওআরজির বর্তমান অবস্থা নিয়ে ইনফোগ্রাফিক্স প্রকাশ করেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ‘কানেক্টিং দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে এ ইনফোগ্রাফিক্সে যেসব দেশে প্রকল্পটি চালু আছে, সেসব দেশের মানচিত্রসহ রয়েছে বেশ কয়েকটি তথ্য।