ফেসবুক এ টু জেড\ লেখক : প্রকৌশলী মো. শাহাদাত হোসেন অর্ণব\ প্রকাশক: টেকপ্লাস পাবলিকেশন্স\ মূল্য : ২০০ টাকা\ পৃষ্ঠা : ১৭৩\সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। ফেসবুক নিয়ে আগ্রহের কমতি নেই। আগ্রহ থাকলেও অনেক সময় ফেসবুকের খুঁটিনাটি না জানার কারণে সঠিকভাবে এর ব্যবহার করা যায় না। ফেসবুকের খুঁটিনাটি বিষয় নিয়ে সম্প্রতি একটি বই বেরিয়েছে। ফেসবুক এ টু জেড নামের বইটি লিখেছেন মো. শাহাদাত হোসেন। এই বইতে ফেসবুকের ইতিহাস থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম, ফেসবুকের বিভিন্ন তথ্য হারিয়ে গেলে সেসব ফেরত পাওয়ার নিয়ম, ফেসবুকে নিজের প্রোফাইল তৈরির নিয়ম দেওয়া হয়েছে এই বইয়ে। এ ছাড়া ফেসবুকে স্ট্যাটাস হালানাগাদ করা, বার্তা পাঠানো এবং ইনবক্স চেক করা, নতুন বন্ধু খোঁজা, বন্ধুত্বের অনুরোধ গ্রহণ বা প্রত্যাখান করার নিয়ম এই বইয়ে দেওয়া আছে। ফেসবুকে বিভিন্ন নোট লেখা, ভিডিও, ছবি, লিংক, প্রকাশের নিয়মগুলোও আলোচনা করা হয়েছেবইটিতে।ফেসবুকে গ্রুপ খোলা, জন্মদিনের শুভেচ্ছাসহ বিভিন্ন ভার্চুয়াল গিফট দেওয়া, চ্যাট করার নিয়মসহ আরও নানা বিষয়সংক্রান্ত নিয়ম এই বইয়ে লেখা হয়েছে। মোদ্দা কথা, ফেসবুকের খুঁটিনাটি জানা যাবে এই বই পড়ে। এতে ২৫টি অধ্যায় আছে।তবে এই বইতে ফেসবুকের সর্বশেষ পরিবর্তনগুলো এবংপ্রোগ্রামগুলো যুক্ত হয়নি। —মোছাব্বের হোসেন