আমার ফেসবুক জীবন\ সম্পাদক: জাকারিয়া স্বপন\ প্রচ্ছদ: মোর্শেদ মিশু\ দাম: ১২৫ টাকা\ পৃষ্ঠা: ৮০\ প্রকাশক: সময় প্রকাশন, ঢাকা\সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে প্রিয় ডট কম আয়োজন করে ব্লগ লেখার প্রতিযোগিতা। ইন্টারনেট লাইফ ২০১২ নামে সিটিসেলের সহযোগিতায় এতে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী অনেকেই লিখেছেন ফেসবুক নিয়ে তাঁদের গল্প। লেখাগুলোতে প্রকাশ পায় ফেসবুক ব্যবহারকারীদের বাস্তব জীবনের গল্প ও অভিজ্ঞতা। সেসব উল্লেখযোগ্য কয়কটি লেখা নিয়ে প্রকাশ করা হয়েছে আমার ফেসবুক জীবন বইটি। বইটি সম্পাদনা করেছেন জাকারিয়া স্বপন। বইটিতে রয়েছে ১৭ জন লেখকের গল্প। গল্পের লেখকেরা হলেন—আলো আঁধার (ছদ্মনাম), ইসমাত ইয়াসমিন, নাদিরা সুলতানা, রিজওয়ান নিয়াজ, ফাহমিদা সোমা, রূম্পা ফারজানা জামান, হয়তবা (ছদ্মনাম), তারেক, ফাতেমা প্রমি, সাখাওয়াত হোসেন, নিলিম আহসান, আশিক, মুখতিখার, সজীব, হাসান জুবায়ের, কাজী মনজুর ও মিলন। উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে ফেসবুক, হূদয়ে আমার নিলা নামক যে গভীর ক্ষতের সৃষ্টি করেছে, ফিরে পেলাম আমার কৈশোর আর তারুণ্যভরা দিনগুলো সাথে প্রিয় বাংলাদেশ, আমার প্রেমিকা ও ফেসবুক, ডায়েরির ছেঁড়া পাতায় আমার ফেসবুকের জীবন, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বাসিন্দারা, স্বপ্নের ফেসবুক এবং আমার কিছু কথা, এ জায়ান্ট ইনফরমেশন মিডিয়া, ফেসবুকে প্রথম পরিচয় তারপর ভালোলাগা এবং আরও কিছু, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ফেসবুক নিয়ে আমার গরু (গো)+এষণা=গবেষণা ইত্যাদি। ফেসবুক নিয়ে বাস্তবিক দারুণ সব গল্প পাওয়া যাবে বইটিতে। বইটি এবারের একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। —রাহিতুল ইসলাম