ফেসবুকের গোপনীয়তা নীতি নিয়ে সন্দেহ
অস্ট্রিয়ার একজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের গোপনীয়তার নীতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ফেসবুকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য গোপন থাকছে না। ফাঁস হয়ে যাচ্ছে অন্যদের কাছে। আমি ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব, যেন তারা ইউরোপিয় তথ্য সংরক্ষণ আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে। ম্যাক্স শ্রেমস নামে ওই শিক্ষার্থী গত মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বলেন, ফেসবুকে ইউরোপ-ভারসাস-ফেসবুক নামে একটি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনার পর তাঁর মনে হয়েছে, এসব আলাপচারিতা অন্য কারও কাছে ফাঁস হয়েছে। যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। অস্ট্রিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী ম্যাক্স (২৪) বলেন, ফেসবুকের এখনো অনেক ব্যবস্থা আছে, যা পুরোপুরি কার্যকর হয়নি। এসব সিস্টেম কার্যকর হলে গ্রাহকের গোপনীয়তা সুরক্ষিত হবে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। গত ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর পর্যবেক্ষক সংস্থা আইরিশ ডেটা প্রটেকশন (ডিপিসি) ফেসবুককে তাদের গোপনীয়তার নীতি আরও উন্নত করার আহ্বান জানায়। ম্যাক্সের ইউরোপ-ভারসাস-ফেসবুকসহ ২০টি প্রতিষ্ঠানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিপিসি ওই আহ্বান জানায়। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান