ফেসবুকের গোপনীয়তা নীতি প্রণয়ন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক তার গ্রাহকদের জন্য গোপনীয়তা রক্ষার একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের গতকাল বুধবার এ ব্যাপারে একটি বৈঠক করার কথা রয়েছে। সম্প্রতি ফেসবুকের গ্রাহকেরা অভিযোগ করেছেন, ফেসবুকে তাঁদের গোপনীয়তা রক্ষিত হচ্ছে না। তাঁরা বলছেন, ফেসবুকের সম্প্রতি কিছু পরিবর্তন হয়েছে। ওই পরিবর্তনে ফেসবুকের গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হবে বলে তাঁরা মনে করছেন। এ জন্য তাঁরা ৩১ মে ফেসবুকে তাঁদের হিসাব মুছে দেবেন। এদের সংখ্যা দুই হাজার ৭০০। গ্রাহকদের ওই গ্রুপটি অন্যদেরও হিসাব মুছে ফেলার আহ্বান জানাচ্ছে। কয়েক দিন ধরেই অনেকে অভিযোগ করছেন, ফেসবুক কর্তৃপক্ষ তাদের ওপেন গ্রাফ মডেল অন্যান্য সাইট থেকে দেখা যাচ্ছে। এতে করে গ্রাহকের গোপনীয়তা বলে কিছু থাকবে না বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস কক্স বলেছেন, ‘গ্রাহকদের ধরে রাখতে তাঁরা শিগগিরই তাঁদের নীতিমালায় কিছু পরিবর্তন আনবেন। এটা জরুরি হয়ে পড়েছে। কারণ গ্রাহকেরাই আমাদের প্রাণ। তাঁদের গোপনীয়তা রক্ষার দায়িত্ব আমাদেরও।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান