পর্ব-২প্রচ্ছদে ছবি যোগ করা: ফেসবুকে টাইমলাইন সক্রিয় করার পর সবচেয়ে বড় যে পরিবর্তন নতুন ব্যবহারকারীর চোখে পড়বে, তা হলো এর প্রচ্ছদ (কভার)। এটি প্রোফাইল ছবির পাশাপাশি পুরো পৃষ্ঠাজুড়ে একটি বড় ছবি, যা প্রোফাইল ছবির ওপরে থাকে। প্রচ্ছদে ছবি যোগ করতে Add a cover বোতামটি চাপুন। আগের কোনো ফেসবুক অ্যালবাম অথবা হার্ডডিস্ক থেকে নতুন কোনো ছবি নির্বাচন করে প্রকাশ (আপলোড) করুন। তবে ছবিটি অবশ্যই ৭২০ পিক্সেল প্রশস্ত হতে হবে। ইচ্ছা করলে যেকোনো সময় প্রচ্ছদের ছবি সম্পাদনা, পরিবর্তন বা মুছে ফেলা যাবে।ব্যক্তিগত তথ্য সম্পাদনা: প্রচ্ছদের ছবির নিচেই পাবেন Update info অপশনটি। এ অপশনটি ক্লিক করে আপনি Basic Info, Contact Info-সহ আপনার অন্যান্য তথ্য সম্পাদনা করতে পারবেন। এ তথ্যগুলো কার কাছে কতটুকু দৃশ্যমান হবে, সেটাও সম্পাদনা করতে পারবেন ডান পাশের Edit অপশনটির মাধ্যমে। যেমন ধরুন, আপনি আপনার Contact info কে কে দেখতে পারবে, তা নির্ধারণ করতে চান। Edit অপশনটি ক্লিক করে লক্ষ করুন আপনার E-mail address, Phone number কিংবা Address প্রতিটির ডান পাশেই প্রাইভেসি সেটিংসের জন্য আলাদা একটি Dropdown মেন্যু চলে এসেছে। এখান থেকে নির্বাচন করুন, কোন তথ্য কতটুকু অন্যের কাছে দৃশ্যমান হবে। যদি Public অপশনটি নির্বাচন করেন, তবে তথ্যগুলো যে কেউ দেখতে পারবে। যদি Friends অপশনটি নির্বাচন করেন, তবে তথ্যগুলো শুধু ফেসবুক বন্ধুরাই দেখতে পারবে। এমনকি আপনি যদি চান আপনার তথ্যগুলো নির্দিষ্ট বন্ধু ছাড়া অন্য কেউ যেন দেখতে না পারে অথবা শুধু নির্দিষ্ট বন্ধুরাই দেখতে পারবে, তবে এর ব্যবস্থা করতে মেনু থেকে Custom অপশনটি নির্বাচন করুন। এখন Make this visible to বক্সে ক্লিক করে Specific People নির্বাচন করতে পারবেন, শুধু যারা তথ্যগুলো দেখতে পারবে। যদি কিছু নির্দিষ্ট বন্ধু ছাড়া বাকি সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে Hide this from বক্সে তাঁদের নাম লিখে Save করুন। এভাবে আপনার ব্যক্তিগত প্রতিটি তথ্যই সম্পাদনা করতে পারবেন। (চলবে) —সাজিদুল হক