ফেসবুকের টাইমলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব-৩অ্যাক্টিভিটি লগ: ফেসবুকের টাইমলাইনে প্রচ্ছদ বা কভার ছবির নিচে Update info-এর পাশেই রয়েছে Activity Log। এতে ক্লিক করলে দেখতে পাবেন ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর থেকে আজ পর্যন্ত আপনার সব কাজকর্ম বা অ্যাক্টিভিটি তারিখ অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে। এ তালিকা শুধু আপনিই দেখতে পারবেন এবং আপনার যেকোনো Activity অথবা পোস্টের ডান পাশের মেন্যুর মাধ্যমে ইচ্ছামতো মুছে ফেলা, লুকিয়ে ফেলা অথবা সম্পাদনা করতে পারবেন। Activity Log সব সময় আপনার সর্বশেষ কাজগুলো ওপরে দেখাবে। স্ক্রল করে যত নিচে নামবেন, তত অতীতে ফিরে যাবেন।বন্ধু সম্পাদনা: আপনার ফেসবুক বন্ধুদের তালিকা দেখতে, কাউকে তালিকা থেকে বাদ দিতে এবং নতুন বন্ধু খুঁজে পেতে কভার ছবির নিচে Friends-এ ক্লিক করুন। এখন যে পেজটি আসবে, সেটির ওপরের অংশে ডান পাশে Edit অপশনটি দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি ফেসবুক বন্ধু তালিকার প্রাইভেসি সেটিংস অর্থাৎ কারা কারা আপনার বন্ধু তালিকা দেখতে পারবেন, তা সম্পাদনা করতে পারবেন।ছবি বা ভিডিও প্রকাশ এবং সম্পাদনা: নতুন ছবি বা ভিডিও যোগ করতে কিংবা পুরোনো ছবি অথবা ভিডিও অ্যালবাম দেখতে কভার ছবির নিচে Photos-এ ক্লিক করুন। ছবি প্রকাশ করতে (আপলোড) পেজটি ওপরের অংশে ডান পাশে Add photos-তে ক্লিক করুন এবং হার্ডডিস্ক থেকে নতুন কোনো ছবি নির্বাচন করে আপলোড করুন। পুরোনো অ্যালবামে ছবি যোগ করতে ওই অ্যালবামে আগে ঢুকুন, তারপর Add photos-এ ক্লিক করুন। ছবি আপলোড হয়ে গেলে অ্যালবামটির নাম ও বর্ণনা দিন এবং প্রাইভেসি সেটিংসের জন্য ডান পাশে নিচের দিকে Dropdown মেন্যু থেকে পছন্দমতো প্রাইভেসি অপশন নির্বাচন করুন। প্রতিটি অ্যালবামে Edit Album নামের একটি অপশন রয়েছে, যার মাধ্যমে যেকোনো সময় যেকোনো অ্যালবামের প্রাইভেসি কিংবা ছবি আপলোডের সময়কাল, স্থান পরিবর্তন ইত্যাদি করা যাবে। ভিডিও আপলোড করতে একইভাবে Add video-তে ক্লিক করুন। ফেসবুকে সর্বোচ্চ ২০ মিনিটের কোনো ভিডিও আপলোড করা যায় এবং ফাইলের আকার ১০২৪ মেগাবাইটের বেশি হওয়া যায় না। (চলবে) —সাজিদুল হ