ফেসবুকের টাইমলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব-৪টাইমলাইনে স্ট্যাটাস হালনাগাদ: ফেসবুকে নতুন স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে টাইমলাইনের সুবিধা হলো প্রতিটি স্ট্যাটাসের সঙ্গে তারিখ, অবস্থান, ট্যাগ করা ইত্যাদি নির্বাচন করা যায়। স্ট্যাটাস বক্সটির নিচেই এই সুবিধাগুলো রয়েছে। ইচ্ছে করলে এখন আপনি ১০ বছর আগের স্ট্যাটাসও দিতে পারবেন। ডান পাশের মেন্যুর মাধ্যমে প্রয়োজনে স্ট্যাটাসের দিন-তারিখ পরিবর্তন, মুছে ফেলা, লুকিয়ে ফেলা ইত্যাদি করা যাবে। এমনকি আপনি চাইছেন আপনার স্ট্যাটাসটি অমুক বন্ধু যেন দেখতে না পারে বা শুধু অমুক বন্ধুই দেখবে আর কেউই দেখতে পারবে না, সে রকম করারও সুবিধা রয়েছে—প্রতিটি স্ট্যাটাসের ওপরের প্রাইভেসি সেটিংসের মেনুতে।Status-এর পাশেই রয়েছে Photo অপশনটি, যার মাধ্যমে আপনার টাইমলাইন ওয়ালে যেকোনো ছবি প্রকাশ (আপলোড) করতে পারবেন। Place অপশনটি, যার মাধ্যমে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে তথ্য জানাতে পারবেন।অ্যাকাউন্ট সেটিংস: প্রতিটি ফেসবুক পাতার একেবারে ওপরের অংশে ডান দিকের কোণায় Home-এর পাশে একটি মেনু রয়েছে, যাতে ক্লিক করলে আপনি পাবেন Account settings। Account settings-এ গেলে প্রথমেই আসবে General settings। এই অংশে আপনি ফেসবুক আইডির নাম পরিবর্তন, ব্যবহারকারীর নাম বা ইউজার নেম যুক্ত করা, ই-মেইল ঠিকানা বদলানো, পাসওয়ার্ড পরিবর্তন, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়া এবং ফেসবুকের ভাষা পরিবর্তন—এই কাজগুলো করতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক বা নিষ্ক্রিয় হলেও যাতে কোনো তথ্য হারাতে না হয়, এ জন্য ফেসবুকের ব্যাকআপ রাখতে পারেন। ফেসবুকের ব্যাকআপ রাখার জন্য General settings-এ সবার নিচে Download a copy-এ ক্লিক করুন। (চলবে) —সাজিদুল