পর্ব-৫ফেসবুক ই-মেইল ঠিকানা: আপনার ফেসবুক ই-মেইল ঠিকানা হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ব্যবহারকারীর নাম বা ইউজার নেমের ওপর ভিত্তি করে। আপনার যদি ফেসবুক ইউজার নাম আগে থেকে ঠিক করা না থাকে, তবে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেইজে Username-এর ডান পাশের Edit-এ ক্লিক করুন। Username বক্সে কমপক্ষে পাঁচ বর্ণের কোনো নাম লিখুন। নামটি ফাঁকা থাকলে Save Changes-এ ক্লিক করুন। ধরুন, আপনি ইউজারনেম নির্বাচন করেছেন Abc123.bd, তবে আপনার ফেসবুকের ঠিকানা হবে www.facebook.com/Abc123.bd এবং ফেসবুক ই-মেইল ঠিকানা হবে [email protected]।অ্যাকাউন্টের নিরাপত্তা: Account settings-এ গিয়ে বাম পাশের মেনুতে General-এর নিচেই পাবেন Security অপশনটি। এতে ক্লিক করার পর প্রথমেই পাবেন Secure browsing। ডান পাশের Edit-এ গিয়ে এটি Enabled করে দিন। এরপর নিচের Login Notifications-এর ডান পাশে Edit-এ ক্লিক করুন। E-mail ও Text message/Push notification-এর পাশের বক্সে টিকচিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এ অপশনটি On করলে যখনই অন্য কোনো কম্পিউটার বা অন্য কোনো যন্ত্র থেকে আপনার অ্যাকাউন্টে Login করা হবে, তখনই আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল চলে আসবে। সেই সঙ্গে যদি মোবাইল ফোন নম্বর ফেসবুকে যুক্ত থাকে, তবে একটি বার্তা পাবেন।Login Approvals নিরাপত্তার আরেকটি অপশন। এটি চালু করতে এর ডান পাশে Edit-এ ক্লিক করে Require me to enter a security code sent to my phone বক্সে টিকচিহ্ন দিন। এরপর নতুন বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phone number বক্সে আপনার মোবাইল ফোন নম্বর লিখে Continue-এ ক্লিক করুন। আপনার মোবাইল ফোন নম্বরে একটি সাংকেতিক নম্বর আসবে। এটি কোড বক্সে লিখে Continue-এ ক্লিক করুন এবং Save Changes-এ ক্লিক করুন। এখন লগ-আউট করে আবার ফেসবুকে লগ-ইন করুন। দেখবেন Name New Computer নামের একটি পেইজ এসেছে। সেখানে Computer name বক্সে যেকোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিকচিহ্ন দিয়ে Continue-এ ক্লিক করুন। এরপর থেকে অন্য কারও কম্পিউটার থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকা হয়, তবে প্রথমেই আপনার মোবাইল ফোনে একটি Login Code নম্বর আসবে এবং সেই নম্বরটি কোড বক্সে লিখে Continue-এ ক্লিক করলেই কেবল ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। সেই সঙ্গে আপনার ই-মেইলে একটি মেইল যাবে, যাতে লেখা থাকবে কে, কখন, কী নাম দিয়ে, কোন আইপি ঠিকানা থেকে আপনার ফেসবুকে প্রবেশ করেছে। (চলবে) —সাজিদুল হক