ফেসবুকের টাইমলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব ৬মোবাইল ফোন নম্বর যোগ করা: ফেসবুকে মোবাইল ফোন নম্বর Add করতে প্রথমে Account Settings-এ গিয়ে বাঁ পাশের মেনু থেকে Mobile-এ ক্লিক করুন। এখন Add a Phone লিংকে ক্লিক করুন। পাসওয়ার্ড দেওয়ার পর নতুন উইন্ডো এলে Country এবং Mobile Carrier (বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন, এয়ারটেল বা রবি) নির্বাচন করে Next-এ ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরটি ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Share my phone number with my friends বক্স থেকে টিক চিহ্নটি তুলে দিন। আপনার মোবাইল থেকে F লিখে 32665-এ মেসেজ Send করুন। ফিরতি মেসেজে আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখে Next-এ ক্লিক করলেই মোবাইল নম্বর যোগ হয়ে যাবে।ব্যক্তিগত গোপনীয়তা: ফেসবুক পেজের সবচেয়ে ওপরে ডান পাশের কোনায় Home অপশনটির পাশেই Dropdown মেনুতেই Privacy Settings অপশনটি পাওয়া যাবে। ক্লিক করে ঢোকার পর Control Your Default Privacy অপশনটি পাবেন, যা আপনার স্ট্যাটাস বা পোস্টগুলো নিয়ন্ত্রণের দিকনির্দেশনা দেবে। এখানে Public, Friends ও Custom তিনটি অপশন পাবেন। যদি Public অপশনটি select করেন, তবে আপনার স্ট্যাটাস বা পোস্ট যে কেউ দেখতে পারবে। Friends অপশনটি select করলে যারা আপনার বন্ধুতালিকায় আছে, শুধু তারাই দেখতে পারবে। যদি Custom অপশনটি নির্বাচন করুন, তবে Specific People নির্বাচন করতে পারবেন।এরপর আসুন How you connect অপশনটিতে। এর ডান পাশে Edit Settings-এ ক্লিক করুন। এবার কারা কারা আপনাকে Friend Request পাঠাতে পারবে, কারা আপনাকে ফেসবুকে মেসেজ পাঠাতে পারবে, কারা আপনার ওয়ালে পোস্ট করতে পারবে, আপনার ওয়ালে বন্ধুদের লেখা পোস্ট কে কে দেখতে পারবে ইত্যাদি সম্পাদনা করতে পারবেন। (চলবে) —সাজিদুল হক