শেষ পর্ব এরপর Privacy Settings-এর আরেকটি অপশন How tag works-এর ডান পাশে Edit Settings-এ ক্লিক করুন। এখানে প্রথমেই পাবেন Timeline review অপশনটি। এটি On করলে যখন কেউ আপনার ওয়ালে কিছু পোস্ট করবে, সেটি টাইমলাইনে যাওয়ার আগে আপনি দেখে দিতে (রিভিউ) দিতে পারবেন। আপনি Accept করার পরই সেটা ওয়ালে পোস্ট হবে। আরেকটি অপশন Tag review, যা On করলে কেউ যদি আপনার কোনো পোস্ট বা ছবিতে অন্য কাউকে (যে আপনার বন্ধুতালিকায় নেই) ট্যাগ করতে চায়, তবে review হিসেবে আপনি দেখতে পাবেন এবং আপনি Accept করলেই সেটি ট্যাগ হবে। এরপর রয়েছে Tag suggestion অপশনটি। এখানে দুটি অপশন পাবেন Friends এবং No One। No One নির্বাচন করলে, কেউ ছবি আপলোড করার পর ট্যাগ করার সময় আপনার নাম Suggestion হিসেবে প্রদর্শিত হবে না। Friends নির্বাচন করলে, বন্ধুতালিকার কেউ ছবি আপলোড করার পর ট্যাগ করার সময় আপনার নাম Suggestion হিসেবে প্রদর্শিত হবে।কাউকে ব্লক করতে: কেউ যদি ফেসবুকে আপনাকে বারবার বিরক্ত করে, তাহলে ব্লক করতে হলে Privacy Settings-এ ক্লিক করুন। এখন একেবারে নিচে Block people & Apps-এর ডান পাশে Manage Blocking-এ ক্লিক করুন। নতুন পেজ এলে Block users অপশন পাবেন, যেখানে Name অথবা E-mail বক্সে কারও নাম বা ই-মেইল আইডি লিখে Block-এ ক্লিক করে তাকে ব্লক করে দিতে পারেন। অ্যাকাউন্ট বন্ধ করা: আপনি যদি আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান, তাহলে Account Settings-এ গিয়ে বাঁ পাশের মেন্যু থেকে Security-তে ক্লিক করুন। এখন সবার নিচে Deactivate your Account-এ ক্লিক করুন। একেবারে স্থায়ীভাবে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ বা Delete করতে চাইলে https://www.facebook.com/ help/contact.php?show_form=delete_account এ ঠিকানায় গিয়ে Delete My Account বোতামটি ক্লিক করতে হবে। নিজের টাইমলাইন: আপনার টাইমলাইন প্রোফাইলে Activity Log অপশনটির ডান পাশেই একটি তারকা চিহ্নিত মেন্যু দেখতে পাবেন, যাতে ক্লিক করলে View as অপশনটি আসবে। অপশনটি ক্লিক করলে আপনার টাইমলাইন প্রোফাইল অন্যদের কাছে কীভাবে প্রদর্শিত হয়, তা আপনাকে দেখাবে। সমাপ্ত —সাজিদুল হক