ফেসবুকের দুঃখ প্রকাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের কর্তৃপক্ষ ব্যবহারকারীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছে। ব্যবহারকারীকে শনাক্ত করার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করায় প্রতিষ্ঠানটি এ দুঃখ প্রকাশ করে। কারণ, ব্যবহারকারীদের আগেভাগে এ পদ্ধতি সম্পর্কে জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। বিবিসি অনলাইনের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী ‘ট্যাগ সাজেশনস’ পদ্ধতি চালুর আগে ব্যবহারকারীদের ব্যাপকভাবে জানানো উচিত ছিল। ট্যাগ সাজেশনস ফিচার সাধারণত ছবি স্ক্যান করে এবং স্বয়ংক্রিয়ভাবে নিজের বন্ধুদের খুঁজে বের করে। যদিও এটি বন্ধ করার সুযোগ আছে। কিন্তু অনেকে অভিযোগ করেছে, এ পদ্ধতি ব্যবহারকারী নিজে থেকে চালু না করলেও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাচ্ছে।যুক্তরাষ্ট্রে ২০১০ সালের ডিসেম্বরে এ পদ্ধতি প্রথম চালু করা হয়। সম্প্রতি এ পদ্ধতি বিশ্বব্যাপী চালু করা হয়।নিরাপত্তা ফার্ম ‘সপোস’-এর একজন সিনিয়র কর্মকর্তা গ্রাহাম ক্লাউলি বলেন, ‘এ পদ্ধতি ব্যবহারকারীদের অনেক বিরক্তির কারণ তা নয়। তবে অনেকে চায় না অনুমতি ছাড়া কোনো কিছু তাদের অ্যাকাউন্টে ঘটুক।’