ফেসবুকের নানা তথ্য নিয়ে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফেসবুকের সাত-সতের;
লেখক: নুরুন্নবী চৌধুরী হাছিব;
প্রকাশক: আদর্শ; দাম: ১৫০ টাকা
সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়তা পাওয়া ফেসবুকের নানা ধরনের সেবাও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। ফেসবুকের প্রাথমিক বিষয়, অ্যাকাউন্টের বিস্তারিত, অ্যাকাউন্ট খোলার পদ্ধতি, ব্যবহার, নানা ধরনের টিপস, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখাসহ ফেসবুকের অনেক অজানা বিষয়ের নানা তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে ফেসবুকের সাত-সতের বইটি। এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এ বইটি। বইটি লিখেছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার।যাঁরা ফেসবুকে এখনো অ্যাকাউন্টই খোলেননি কিংবা যাঁদের অ্যাকাউন্ট আছে, সবার জন্যই প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে বইটিতে। এককথায় ফেসবুকের অনেক অজানা তথ্যই জানা যাবে যা দীর্ঘদিন ধরে ব্যবহার করেও অনেকেই জানতে পারেননি এখনো। ফেসবুকের শুরুর কথা, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অজানা সব মিথ, ফেসবুকের জনপ্রিয় কিছু মিথ, বাংলাদেশে ফেসবুকের অবস্থা, ফেসবুকভিত্তিক বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে জানা যাবে এ বইতে। এক বইতেই ফেসবুকের প্রয়োজনীয় সব তথ্য যুক্ত করা হয়েছে বইটিতে। ফেসবুকের ১০ বছরের টাইমলাইন রয়েছে বইটিতে।
ঘরে বসে বইটি পেতে: www.rokomari.com/nhasive।
—নিজস্ব প্রতিবেদক