ফেসবুকের নামে ভুয়া বার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে যা কিছু শেয়ার করা হয়, তা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সবার কাছে প্রকাশ (পাবলিক) করা হবে—এই মর্মে বিজ্ঞপ্তি আকারে একটি উক্তি অনেকে ফেসবুক থেকে শেয়ার করছেন। এমন বিজ্ঞপ্তি ফেসবুকে না লিখলে ব্যবহারকারীর বিষয়বস্তু ফেসবুক ইচ্ছামতো ব্যবহার করতে পারবে বলেও সেখানে উল্লেখ করা হয়। ব্যবহারকারীরাও না বুঝেই লেখাটি তাঁদের ফেসবুক থেকে শেয়ার করছেন। আদতে এমন কিছু ঘটেনি। বিষয়বস্তু ব্যবহারকারীর নিজস্ব সম্পত্তি। তার পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতেই থাকছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘ফেসবুকে শেয়ার করা বিষয়বস্তুর গোপনীয়তা নিয়ে ইদানীং হয়তো এমন পোস্ট বারবার দেখছেন, যা আপনাকে একটি বিজ্ঞপ্তি কপি ও পেস্ট করতে বলছে। এটা বিশ্বাস করবেন না। আপনার বিষয়বস্তুর মালিকানা আপনার। কীভাবে তা ভাগাভাগি করবেন তা নিয়ন্ত্রণ করবেন প্রাইভেসি সেটিংস থেকে।’