ফেসবুকের প্রতিদ্বন্দ্বী!
১০০ কোটি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হতে পারে স্মার্টফোনভিত্তিক অ্যাপ্লিকেশন ‘হোয়াটসঅ্যাপ’।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে এখনো ফেসবুকের মতো বিশাল ব্যবহারকারী সম্প্রদায় হোয়াটসঅ্যাপে তৈরি না হলেও উত্তর আমেরিকা ও এশিয়ায় তরুণদের মাঝে দ্রুত বাড়ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।স্মার্টফোনে সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সব ধরনের মোবাইল প্ল্যাটফর্মে বার্তা পাঠানোর সুবিধা থাকায় তরুণরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনটির দিকে ঝুঁকে পড়ছেন।গবেষকেদের মতে, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন ফেসবুকের জনপ্রিয়তায় ভাগ বসাচ্ছে। তরুণরা শুধু ফেসবুকনির্ভর না থেকে স্মার্টফোনভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন যা ফেসবুকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।অবশ্য ফেসবুকের নতুন প্রতিদ্বন্দ্বী সম্পর্কে ফেসবুকের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেদের মতে, স্মার্টফোনে ফেসবুকের জনপ্রিয়তা ধরে রাখতে নতুন পদ্ধতি গ্রহণ করছে ফেসবুক। গুগলের অ্যান্ড্রয়েডের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে ৪ এপ্রিল ফেসবুকের সদর দপ্তরে আয়োজন করেছে অ্যান্ড্রয়েড ইভেন্ট।