ফেসবুকের বিরুদ্ধে ইয়াহুর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু সম্প্রতি মামলা করেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ফেসবুক ইয়াহুর ১০টি পেটেন্ট অবৈধভাবে ব্যবহার করে আসছে। ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে করা অভিযোগপত্রে ইয়াহু আরও দাবি করেছে, তাদের তৈরি কিছু প্রযুক্তি যেগুলোর মধ্যে রয়েছে মেসেজিং, নিউজ ফিড জেনারেশন, সোশ্যাল কমেন্টিং অ্যাডভার্টাইজিং ডিসপ্লে, প্রাইভেসি কন্ট্রোল ইত্যাদি অবৈধভাবে ব্যবহার করে আসছে ফেসবুক। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০০৪ সালের আগে যখন ফেসবুক চালু হয়নি অর্থাৎ ইয়াহু প্রতিষ্ঠা হওয়ার ১০ বছর পর থেকেই ফেসবুক অন্যতম ব্যস্ত একটি সাইটে পরিণত হয়। আর এটি সম্ভব হয়েছে শুধুু ইয়াহুর কিছু পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের ফলে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীদের নিজেদের অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং প্রোফাইল তৈরি করা এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করার পুরো মডেলটিও ইয়াহুর নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং প্রযুক্তি বলে দাবি করেছে তারা। এসব প্রযুক্তি ফেসবুক এত দিন অবৈধভাবে ব্যবহার করে আসছে। —গ্লোবাল পোস্ট, ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা