ফেসবুকের ব্যবহারকারী ৯০ কোটি ১০ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। ২৩ এপ্রিল সোমবার এ তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ১০ লাখ। চলতি বছরেই ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করবে ফেসবুক।জানা গেছে, বর্তমানে ফেসবুকে প্রতিদিন ৩২০ কোটি মন্তব্য করেন ব্যবহারকারীরা এবং তিন কোটি ছবি আপলোড করেন। মার্চ মাসের এক পরিসংখ্যানে দেখা গেছে, ফেসবুকে ৯০ কোটি ব্যবহারকারীর মধ্যে প্রতিদিন ফেসবুক ব্যবহার করা হয় ৫২ কোটি ৫০ লাখ অ্যাকাউন্ট থেকে।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ফেসবুকের পরের অবস্থানে রয়েছে টুইটার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুসারে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিরও বেশি।