ফেসবুকের ভিডিও নামান সহজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে প্রতিনিয়ত অনেক ভিডিও ছাড়া হয়। অনেকেই ফেসবুকের ভিডিও সংগ্রহে রাখতে চান। চাইলে সহজেই কম্পিউটারে নামিয়ে নিতে পারেন ফেসবুকের ভিডিও।
www.downvids.net বা http://en.savefrom.net ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ফেসবুকের ভিডিও লিংক লিখে দিলেই নামানোর কাজটি করা যায়। আবার কম্পিউটারের ব্রাউজার থেকে ফেসবুকের মোবাইল সংস্করণ ব্যবহার করে ভিডিও নামাতে পারেন।
এ জন্য আপনি যে ভিডিওটা নামাতে চান, তার ঠিকানাটি (লিংক) ব্রাউজারের আলাদা ট্যাবে খুলুন। ভিডিওর লিংকটি www.facebook.com/frdsmn/videos/vb.100000303835673/901007603252692-এর মতো হবে।
কম্পিউটার সংস্করণের এ সংযোগের https://www. ঠিকানার www মুছে দিয়ে m. লিখে এন্টার চাপুন। তখন সম্পূর্ণ সংযোগটি হবে https://m.facebook.com/frdsmn/videos/। এটি করলে কম্পিউটারেই ফেসবুকের মোবাইল সংস্করণে ভিডিওটি দেখা যাবে। গুগল ক্রোম, অপেরা ও ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা ভিডিওর মাঝে মাউস নিয়ে ক্লিক করে ভিডিওটি প্লে করুন। ভিডিও চলতে থাকলে কিছুক্ষণ পর তাতে আবার মাউসের ডান বোতাম চেপে Save video as-এ ক্লিক করলে অথবা CTRL + S চাপলেই সেটি সংরক্ষণ (সেভ) করতে পারবেন।
আর ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা ভিডিওর সংযোগের https://www. ঠিকানার www. মুছে দিয়ে m. লিখে এন্টার করে ভিডিওটিতে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি নামতে (ডাউনলোড) থাকবে।
মো. রাকিবুল হাসান