ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এমিনেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনকে টপকে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এখন গায়ক এমিনেম। গত সোমবার পর্যন্ত ৩৮ বছর বয়সী এই আমেরিকান র্যাপ গায়কের ফেসবুকে ‘লাইকস’-এর পরিমাণ তিন কোটিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, মাইকেল জ্যাকসনের ‘লাইকস’-এর পরিমাণ দুই কোটি ৯৮ লাখ। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এমিনেমের প্রকৃত নাম মার্শাল ব্রুস ম্যাথারস। গত ফেব্রুয়ারি মাসেই তিনি ফেসবুকে লেডি গাগার লাইকসের পরিমাণকে ছাড়িয়ে যান। তবে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে এ চিত্র ভিন্ন। টুইটারে লেডি গাগার ফলোয়ারস ৮৭ লাখ, যেখানে এমিনেমের ফলোয়ারস ৩৪ লাখ।