ফেসবুকের স্বীকৃতি পেল আওয়ামী লীগের ফ্যানপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক ফ্যানপেজ (www.facebook.com/awamileague.1949)। বাংলাদেশে প্রথম কোনো রাজনৈতিক দলের ফ্যানপেজ হিসেবে আওয়ামী লীগের পেজটি স্বীকৃতি পেল। গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত এ পেজের লাইক সংখ্যা ছিল এক লাখ ২০ হাজার ৬০৯।
এ ছাড়া সম্প্রতি কেনাবেচার ওয়েবসাইট বিক্রয় ডটকমও (www.facebook.com/bikroy) আনুষ্ঠানিক ফেসবুকের স্বীকৃতি পেয়েছে।
গতকাল রাত ১০টা পর্যন্ত এ পেজের লাইক সংখ্যা ছিল ছয় লাখ৫৫ হাজার ২৮৭।
—নিজস্ব প্রতিবেদক