ফেসবুকের স্বীকৃতি পেল এবিসি রেডিওর পেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে এফএম রেডিও এবিসি ৮৯.২-এর ফেসবুক পেজকে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। এবিসি রেডিওর অফিশিয়াল ফেসবুক পেজটি www.facebook.com/abcradiofm89.2 গতকাল রোববার এ স্বীকৃতি পায়।
সাধারণত ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার পেজকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি অফিশিয়াল ফেসবুক পেজ। স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে এ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। গণমাধ্যম, ব্র্যান্ড বিশেষ করে এফএম রেডিও হিসেবে এবিসির ফেসবুক পেজ প্রথম এ স্বীকৃতি পেল।