ফেসবুকের 'আস্ক' বাটন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও ফেসবুক প্রোফাইল দেখে পছন্দ হলে তাঁর অজানা তথ্য জানার আগ্রহ তৈরি হয়। কারও হয়তো জানার আগ্রহ থাকে রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কেও। ফেসবুকের ‘আস্ক’ বাটন ব্যবহার করে তা করা যাবে। ফেসবুক বন্ধু কোথায় বাস করেন, কোথায় কী কাজ করেন, কারও সঙ্গে সম্পর্ক আছে কী না এই আস্ক বাটন ব্যবহার করেই তা জানা যাবে।
প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, কারও সঙ্গে আলাপ জমানোর এরকম একটি বাটন তৈরিতে কাজ করে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
অবশ্য, ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। ফেসবুকের একজন মুখপাত্র অবশ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট আরস টেকনিকাকে জানিয়েছেন, আস্ক ফিচারটি এ বছরের জানুয়ারিতেই উন্মুক্ত করা হয়েছে এখন আরও অনেক ব্যবহারকারীর কাছে এটা পৌঁছাবে।