ফেসবুকের 'এম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারচুয়াল সহকারী ‘এম’
ভারচুয়াল সহকারী ‘এম’

এখন চলছে ভারচুয়াল সহকারীর যুগ। গুগল, অ্যাপল, মাইক্রোসফট; সবাই ভারচুয়াল সহকারী সফটওয়্যার তৈরি করেছে। এ ক্ষেত্রে ফেসবুকই বা বসে থাকবে কেন? গুগল নাউ, সিরি আর করটানার সঙ্গে এবার যুক্ত হচ্ছে ফেসবুকের ‘এম’।
বর্তমানে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সহকারী সেবা ‘এম’ নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক।
ফেসবুকের মেসেজিং পণ্য বিভাগের কর্মকর্তা ডেভিড মার্কাস এক ফেসবুক পোস্টে বলেছেন, এমকে কাজে লাগিয়ে অনলাইন থেকে পণ্য কেনা, বই পৌঁছে দেওয়া, রেস্তোরাঁয় জায়গা ঠিক করে রাখার কাজটি করা যাবে। এ ছাড়া, কারও সঙ্গে দেখা করার বিষয়টি মনে করিয়ে দেওয়ার কাজটিও করতে পারবে এম।
মার্কাস দাবি করেছেন, বাজারে থাকা অন্যান্য ডিজিটাল সহকারীর তুলনায় এম বেশি কাজ করতে সক্ষম হবে। ব্যবহারকারীর হয়ে অনেক কাজ এম নিজেই সেরে ফেলতে পারবে।
বর্তমানে ৭০ কোটিরও বেশি ব্যবহারকারী ফেসবুকের মেসেজিং অ্যাপটি ব্যবহার করছেন। এটি সবচেয়ে জনপ্রিয় বার্তা-আদান প্রদান করার সাইট।