ফেসবুকৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তোমার প্রিয় বইয়ের তালিকায় কী কী বই আছে?
স্যার, মাত্র দুটি বই–ই আছে—ফেসবুক আর বাবার চেকবুক।
বিয়ের কথাবার্তা চলছে। পাত্র–পাত্রী নিজেদের সঙ্গে কথা বলতে বসল এক রেস্তোরাঁয়—
আপনার আসল চেহারার সাথে ফেসবুকের প্রোফাইল পিকচারের কোনো মিলই নেই!
হ্যাঁ, সবই আমার ফটোশপের দক্ষতা। আমাকে পছন্দ হয়েছে তো?
পছন্দ হয়েছে, তবে বিয়ের পাত্র হিসেবে নয়। আমার অফিসে একজন ফটোশপ জানা লোক দরকার। চাইলে জয়েন করতে পারেন।
.পরিচিত এক ভিখারিকে অনেক দিন পর দেখলেন মতলব সাহেব—
মতলব সাহেব: কী ব্যাপার, অনেক দিন ধরে তোমাকে এ রাস্তায় দেখি না।
ভিখিরি: ক্যান স্যার, আমার স্ট্যাটাস দেহেন নাই, ‘নয়া বউয়ের লগে হানিমুনে ঢাকার বাইরে যাইতাছি! ফিলিং: অসাম!’

.অনেক দিন বাদে কর্মী খুব মনোযোগ দিয়ে কাজ করেছে দেখে বস বিস্মিত—
বস: বাহ্, মতিন সাহেব, অনেক দিন পর আজ ভালো কাজ করেছেন। রহস্যটা কী?
কর্মী: ইয়ে মানে, স্যার, মোবাইল ফোন আনতে ভুলে যাওয়ায় আজ আর ফেসবুকে বসতে পারিনি তো...!

.স্ত্রী: তুমি পাগল হয়ে যাচ্ছ। প্রতিজ্ঞা করো, এখন থেকে ফেসবুক রিলেটেড কোনো শব্দ আর উচ্চারণ করবে না!
স্বামী: ঠিক আছে, করব না। তোমার কমেন্ট আমি লাইক করলাম। আজ বিকেলে সাইকিয়াট্রিস্টের সাথে চ্যাট করার সময় বিষয়টা শেয়ার করব।

.টয়লেটে গিয়ে চিৎকার করছে ছোট ভাই—
ছোট ভাই: আপু, আপু, অ্যাই আপু!
বড় বোন: কী শেষ হয়েছে? টিস্যু পেপার না পানি?
ছোট ভাই: আরে না, আমার ফেসবুকে ঢুকে স্ট্যাটাস দে তো, ‘বাথরুম সেরে এখন শাওয়ারে!’