ফেসবুকে'ফুডোগ্রাফার' প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুডোগ্রাফার প্রতিযোগিতা
ফুডোগ্রাফার প্রতিযোগিতা

খাবারের ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করার অভ্যাস যাঁদের আছে তাঁরা ফেসবুকে আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ‘ফুডোগ্রাফার ২০১৩’ শিরোনামে খাবারের ছবি নিয়ে প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ফেইসবুক গ্রুপ ঢাকা ফুডিস।
আয়োজকেরা জানিয়েছেন, খাবারের ছবি নিয়ে ঢাকা ফুডিসের দ্বিতীয় আয়োজন ‘ফুডোগ্রাফার ২০১৩’। এ আয়োজনের সঙ্গে আছে কোমল পানীয় কোকাকোলা। সবার জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত।
প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৫০ ফুডোগ্রাফার বাছাই করবে কর্তৃপক্ষ। শুরুতে ‘অনলাইন রাউন্ডে’ ৫০ প্রতিযোগী বাছাই করা হবে। তাঁরা ‘ফুড ওয়াক’ রাউন্ডে অংশ নিতে পারবেন। এই রাউন্ডে ঢাকার বিভিন্ন জায়গা বা রেস্টুরেন্টের খাবারের ছবির প্রদর্শনী হবে। এ রাউন্ডের নির্বাচিত সেরা ছবির প্রতিযোগীরাই ‘দ্বিতীয় ফুডোগ্রাফি প্রদর্শনী’-তে অংশ নিতে পারবেন। এই প্রদর্শনী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন নকিয়ার সর্বশেষ উন্মুক্ত করা পণ্য। এ ছাড়াও সেরা তিন প্রতিযোগী পাবেন নকিয়া লুমিয়া সিরিজের হ্যান্ডসেট। এছাড়াও থাকবে ইন্টার্নশিপের সুবিধা।
গত বছরও ৪৫০ ফুডোগ্রাফারের অংশ গ্রহণে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল ঢাকা ফুডিস।
প্রতিযোগিতার বিভিন্ন তথ্য পাওয়া যাবে ঢাকা ফুডিসের ফেইসবুক পেজে- www.facebook.com/DhakaFoodies