ফোন কিনে গাড়ি পেলেন মহসীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোন কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে গাড়ি জিতলেন মহসীন। আজ এই ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দিয়েছে সিম্ফনি। ‘বোম্বাস্টিক অফার’ নামে ৮ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত একটি প্রচার চালায় সিম্ফনি কর্তৃপক্ষ। ওই অফারে সিম্ফনির সাতটি মডেলের স্মার্টফোন ক্রেতাদের মূল্য ছাড়সহ বিভিন্ন পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বসুন্ধরা সিটি শপিং মলে প্রথম পুরস্কার হিসেবে গাড়ি ছাড়াও আরও দুজন বিজয়ী এসি ও রেফ্রিজারেটর জিতেছেন। এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ, জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমানসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)